বুকস অ্যান্ড বুকসে স্বাগতম!
ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ

ছেড়ে যাওয়ার জন্য ধন্যবাদ

☆ ☆ ☆ ☆ ☆ (0.0 / 5 · 0 reviews)

শায়লা ইসলাম বিথী

380.00 ৳ 400.00 ৳

SKU SKU97128
CODE NUMBER COD2026041399
Product Type Book
Status Out of Stock
Stock 0
Author শায়লা ইসলাম বিথী
Publication কেন্দ্রবিন্দু পাবলিকেশন
Editor Books and Books
PDF Not uploaded yet
Related Products
ঘ্যাচাং

COD20260429189


110.00 ৳
সুচরিতাসু

COD2026040653


160.00 ৳

আমি যখন স্কুলে পড়তাম, ক্লাসের একমাত্র বইপাগল মেয়েটা ছিলাম আমি। একমাত্র মেয়ে, যার সাজগোজ বা আড্ডার চেয়ে বইয়ের জগৎটাই বেশি ভালো লাগত। পড়াশোনায় খুব ভালো, কিন্তু বন্ধু বানানোর মতো মিশুক বা চটপটে কোনোদিনই হতে পারিনি। আমার সারাজীবনই মনে হয়েছে, আমার না থাকলেও চলে।

আমি ছিলাম সেই বান্ধবীটা, যার কাছে সবাই তখনই আসত, যখন তাদের অন্য বন্ধুরা ফোন ধরত না। পড়াশোনার সাহায্যের জন্য আমার ডাক পড়ত। যে কোনো সময় মন খারাপের কথা বলার জন্য আমাকে পাওয়া যেত, কিন্তু আমার মন খারাপের গল্প শোনার মতো কেউ ছিল না। কোনো পার্টিতে আমার দাওয়াত থাকত না, কিন্তু পার্টির জন্য জামাকাপড় পছন্দ করার সময় ঠিকই আমার ডাক পড়ত। সেই ‘ভালো মেয়েটা’। সেই মেয়েটা, যে কারও প্রিয় মানুষ হতে পারেনি। কারণ আড্ডা দেওয়ার জন্য আমার চেয়েও আকর্ষণীয় কেউ না কেউ সবসময়ই ছিল। সবসময়।

আপনিও যদি এমন একজন হন, যে কোথাও ঠিকঠাক মানিয়ে নিতে পারে না, তাহলে এই কথাগুলো আপনার জন্য। সমস্যাটা আপনার নয়। আপনি শুধু এখনো আপনার মনের মতো বন্ধুদের খুঁজে পাননি। এমন বন্ধু, যারা আপনি সবার মতো নন বলে আপনাকে বিচার করবে না, বরং আপনার এই স্বাতন্ত্র্যকেই ভালোবাসবে। এমন বন্ধু, যারা কোনো পার্টিতে আপনার দাওয়াত না থাকলে নিজেরাও যাবে না, কারণ তারা বিশ্বাস করে, আপনাকে ছাড়া কোনো আড্ডাই জমবে না। এমন বন্ধু, যারা আপনার কাছে সাহায্য চাইবে ঠিকই, কিন্তু বিনিময়ে আপনাকেও বুকভরা ভালোবাসা আর যত্ন দেবে, আপনাকে চেয়ে নিতে হবে না। এমন বন্ধু, যারা তাদের মন খারাপের কথা বলার আগে জিজ্ঞেস করবে, আপনি ঠিক আছেন কি না, বা এই মুহূর্তে আপনি তাদের কথা শোনার জন্য প্রস্তুত কি না।

জীবনে আপনি দুই ধরনের মানুষের দেখা পাবেন—একদল আপনাকে ভিন্ন হওয়ার জন্য বিচার করবে, আর অন্য দল এই ভিন্নতার জন্যই আপনাকে ভালোবাসবে। দ্বিতীয় দলটির জন্য অপেক্ষা করুন।

Category N/A
Authors শায়লা ইসলাম বিথী
Publication কেন্দ্রবিন্দু পাবলিকেশন
Barcode 796775173438
Editor Books and Books
Customer Reviews (0)

No reviews yet.

Please login to write a review.